ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লালপুরে নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৬, ২:২৩ বিকাল

Link Copied!

নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মুক্তার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়ন এর হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন ওই ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ি থেকে অটোভ্যানে করে চা খেতে হান্নান মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হান্নান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত নছিমন তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে লালপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান