ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে গ্যাস পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ১১:০৯ সকাল

Link Copied!

লক্ষ্মীপুরে সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। রবিবার রাত ২টার দিকে উপজেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বটু মিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হাসান। এই তিনজনই সিএনজি অটোরিকশার চালক বলে জানান ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন।

এছাড়া এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। আহতদের মধ্যে সুমন হাসান, রকি ইসলাম, মাহাম্মদ ফাহাদ হাসন, সিরাজ মিয়া, হৃদয় ইসলাম ও আবদুল মালকের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে লক্ষ্মীপুর রামগতি গামী মেঘনা পরিবহণের একটি বাস গ্যাস নিতে আসে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে। বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি অটোরিকশার চালকরা ছুটাছুটি শুরু করেন। এসময় ঘটনাস্থলে মারা যান সিএনজির তিনচালক। আহত হয় আরও ২০জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সদর) সদর থানার স্টেশন অফিসার রনজিৎ কুমার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা তিনজনের মরদেহ ও আহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রিনজিৎ কুমার জানান, নিম্নমানের গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা