ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ১১:৫০ সকাল

Link Copied!

রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষ এখনো কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তবে এ অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘স্বাস্থ্যসেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ কারণেই চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মান উন্নত করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য হলো দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে কিছু কিছু হাসপাতালে এক কক্ষে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।

তিনি ডেঙ্গু ও হাম মোকাবিলায় দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত