ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ সকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সেনের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল (৬০) বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সেনের পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইকবাল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সামনে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন ওই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী ইকবালসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মাহবুব আলম (১৮) গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহত মাহির (১৯) নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা