ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে মাহিন্দ্রা–ট্রাক সংঘর্ষে দুইজন নিহত, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুন ২০২৬, ২:৪৯ বিকাল

Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী–নওগাঁ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে একজন হলেন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহতদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা