ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ১২:০৯ বিকাল

Link Copied!

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন বা রাস্তায় ঘুরে বেড়ানো কোনো পাগল হতে পারেন। তারপরও তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা