ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে ট্রাফিক আইনে অভিযান: একদিনে ১,১১৪ মামলা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ

Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ ৬৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে সবচেয়ে বেশি ৩২৬টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ২২টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেল। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৯টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪১টি মামলা করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে ৩৫৭টি গাড়ি ডাম্পিং এবং ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি