ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–মেয়ে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৬, ১:১৮ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকা-র সাইন্সল্যাব এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে সাইন্সল্যাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। সুমনের বাবার নাম আশরাফ উদ্দিন। তারা বর্তমানে ঢাকার দক্ষিণ শাহজাহানপুর এলাকার ৭৯৪ নম্বর বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাবা–মেয়ে দুজনই ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানা-র উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল। তিনি জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাজু আহমেদ সুমনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত সাজু আহমেদ সুমন সেগুনবাগিচা এলাকায় গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতেন এবং তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা একজন শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট