ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রংপুরে প্রথমবারের মতো করোনা শনাক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৫, ১:৩০ বিকাল

Link Copied!

রংপুরে ২০২৫ সালে প্রথমবারের মতো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ৬৫ বছর বয়সী দুলাল হোসেন। তার বাড়ি রংপুর নগরীর জলকর এলাকায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে তার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার জ্বরজনিত সমস্যা নিয়ে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, এবং বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, “আমাকে জানানো হয়েছে, এক রোগীর শরীরে করোনা উপসর্গ পাওয়া গেছে। তাই তাকে আইসোলেশনে রাখার নির্দেশনা দিয়েছি।” তিনি আরও বলেন, রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছর রংপুরে এটিই প্রথম করোনা শনাক্ত হওয়ার ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়েছে এবং রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ভাইরাল ইনফেকশন বাড়ার সম্ভাবনা থাকে, তাই জনসাধারণকে সতর্ক থাকতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট