ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ৪:০৬ বিকাল

Link Copied!

রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অরুণা বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ এবং চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড়ের অর্জন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মডার্ন মোড় এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় অরুণা বালাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অরুণা বালা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে। একই সঙ্গে চালক মোহাম্মদ মোরসালিন ও তার সহকারী আবু বক্করকে আটক করা হয়। চালক মোরসালিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু কুটিরপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং সহকারী আবু বক্কর একই উপজেলার গিদের বাজার এলাকার আনোয়ারুলের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক-সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র