ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপ: ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুলাই ২০২৫, ১০:১৯ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্র ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহকর্মী বিচারপতি ও তাঁদের নিকটাত্মীয়দের ভিসা বাতিল করেছে। সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান রাজনৈতিক নিপীড়নের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে রুবিও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তাঁর প্রশাসন মতপ্রকাশের স্বাধীনতা দমনে জড়িত বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে। তিনি বলেন, বিচারপতি মোরায়েস এমন এক সেন্সরশিপ কাঠামো দাঁড় করিয়েছেন যা শুধু ব্রাজিল নয়, আমেরিকানদেরও মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। এ কারণেই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন ব্রাজিলের আদালত সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক এক রায়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগেও রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি পুলিশ তার বাড়িতে হানা দিয়ে পায়ে নজরদারি ডিভাইসও পরিয়ে দেয়।

এর আগে ব্রাজিলের নির্বাচন কমিশন ২০২২ সালের নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত সব ধরনের নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করে।

রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় ৭০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলেন, “আমি চরম অপমানিত বোধ করছি। আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম।”

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বোলসোনারোর বিচার বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ব্রাজিলের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস