ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. লাইফস্টাইল

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৬, ১:৩৬ বিকাল

Link Copied!

গরমের মৌসুমে অনেকেরই পছন্দের সবজি করলা বা উচ্ছে। তেতো স্বাদের হলেও পুষ্টিগুণে ভরপুর এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণসহ নানা স্বাস্থ্য উপকারে ভূমিকা রাখে। তবে চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত করলা খেলে উপকারের বদলে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত করলা খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ গ্রহণকারীরা বেশি করলা বা করলার রস খেলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এতে মাথা ঘোরা, শরীর কাঁপা, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় এমনকি অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

এ ছাড়া করলায় থাকা কিছু উপাদান অতিরিক্ত গ্রহণ করলে যকৃতের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত করলা খাওয়ার ফলে লিভারে প্রদাহ সৃষ্টি হয়ে কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।

করলায় প্রচুর আঁশ থাকায় অতিরিক্ত খেলে পেটে মোচড়, গ্যাস, বদহজম, ডায়রিয়া ও পাতলা পায়খানার মতো হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, গর্ভবতী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত করলা খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে রক্তপাত বা গর্ভপাতের আশঙ্কা বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় করলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এ ছাড়া প্রাণীদের ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত করলার বীজ বা রস নিয়মিত খেলে প্রজনন হরমোনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও মানুষের ক্ষেত্রে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে দুই থেকে তিন দিন পরিমিত পরিমাণে করলার তরকারি বা ভাজি খাওয়া নিরাপদ। আর করলার রস পান করতে চাইলে প্রতিদিন ৩০ থেকে ৫০ মিলিলিটারের বেশি না খাওয়াই ভালো। বিশেষ করে ডায়াবেটিস, লিভারের রোগ বা গর্ভাবস্থার ক্ষেত্রে করলা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত