ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যানজট এড়াতে নয়, এবার যানজটেই গুনতে হবে টাকা!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১১:৪১ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার যানজট কমাতে নির্দিষ্ট করিডোরে ব্যক্তিগত গাড়ির ওপর ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক চালুর পরিকল্পনা করছে সরকার। উন্নত গণপরিবহন সুবিধা থাকা এলাকায় প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাক চলাচলের ক্ষেত্রে এ শুল্ক আরোপ করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প হিসেবে শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত না করলে এ উদ্যোগ থেকে কাঙ্ক্ষিত সুফল মিলবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে ব্যস্ত সময়ে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে কনজেশন চার্জ কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে নির্দিষ্ট সড়কে এ ব্যবস্থা চালু আছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ঢাকায়ও এ ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, যেসব এলাকায় মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও উন্নত বাসসেবা রয়েছে, সেসব করিডোরে ব্যক্তিগত যানবাহনের জন্য নির্দিষ্ট শুল্ক নির্ধারণ করা হবে। তবে শুল্কের পরিমাণ বা কোন কোন করিডোরে এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, আগে জনগণকে পর্যাপ্ত বিকল্প গণপরিবহন নিশ্চিত করতে হবে। মেট্রোরেলসহ বিভিন্ন ধরনের গণপরিবহনের সক্ষমতা বাড়ানো ছাড়া কনজেশন চার্জ কার্যকর হবে না। এছাড়া ট্রাকের ওপর শুল্ক আরোপের বিষয়টি তিনি যৌক্তিক মনে করেন না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, ঢাকা ও আশপাশের এলাকা যানজটমুক্ত করতে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এমআরটি-১ থেকে এমআরটি-৬ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের মতো কিছু করিডোরে ডিজিটাল কনজেশন চার্জ চালু করা হবে। তবে কোন করিডোরে কত টাকা শুল্ক নেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

ডিটিসিএর আশা, প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলে যানজট নিয়ন্ত্রণে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র