ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণে জীববৈচিত্র‍্যের ওপর প্রভাব নিরূপণে কমিটি গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অগাস্ট ২০২৪, ৩:০৩ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এবং জেলার জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশমালা সংবলিত প্রতিবেদন দাখিলের নিমিত্ত ২১ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। গত ২১ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে এ কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

এতে জানানো হয়, কমিটি প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্যর ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না তা নিরূপণ করবে। এছাড়াও কমিটি জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশ করবে। স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দাখিল করবে।

এতে আরও বলা হয়, প্রাক্তন প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠন করা এ কমিটির সদস্যরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। বন অধিদফতরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট যে কোনো সদসদ্যকে কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে আলোচ্য প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত হয়, যা গত বছরের ৯ নভেম্বর একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়। প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৪-২৫ সালের এডিপিতে বরাদ্দবিহীন অননুমেদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের