ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলর চাপায় প্রাণ গেল দুজনের

প্রতিবেদক
Ibrahim Khalil
২ এপ্রিল ২০২৬, ৫:০৩ বিকাল

Link Copied!

কক্সবাজার শহরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্যারেজের কর্মী মোটরসাইকেল মেরামত শেষে সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে আরোহী ও পথচারী দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা