ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার হালনাগাদ না করা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনার অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় ও বাবুরচর বাজার এলাকায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অ্যান্টিবায়োটিক রেজিস্টার হালনাগাদ না করা, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় তিন ফার্মেসি মালিক—গোপালকৃষ্ণ সাহা (৪০), মো. শরিফুল ইসলাম (৩৬) ও আ. মোতালিবকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সদরপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত