ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল নারীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ১১:৫৪ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট পৌর বাজার এলাকার বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম।

নিহত আজমা বেগম ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার ইফতেখার আহমদের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি স্বামীর সঙ্গে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, নতুন বাসায় ওঠার পর বুধবার রাতে পুরোনো বাসার প্রতিবেশীদের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আজমা বেগম। বারইয়ারহাট বিএম হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির শান্তি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স