ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৮ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডারবাহী একটি গাড়ি উল্টে পথচারী এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং পেশায় একজন ভিক্ষুক।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। গাড়িটি উল্টে যাওয়ার আগে পাশ দিয়ে হেঁটে যাওয়া আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট