ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ বিকাল

Link Copied!

মালদ্বীপের থা. অ্যাটল–এর গুরাইধু দ্বীপে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনের সময় তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাশেদুল হাসানের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে ফেরাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯