ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মান্দায় ভটভটির ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৪ বিকাল

Link Copied!

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সিয়াম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছে সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সিয়াম সড়কে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন