ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দগ্ধদের জন্য জরুরি ওষুধ সহায়তা দিল বেক্সিমকো ফার্মা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ১০:১২ সকাল

Link Copied!

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ও দগ্ধদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মঙ্গলবার (২২ জুলাই) বেক্সিকো ফার্মার প্রতিনিধিরা বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য এই ওষুধ সহায়তা পৌঁছে দেন।

এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় বেক্সিমকো ফার্মা আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ৫ হাজার ৫০০ প্যাকেট ব্যাক্ট্রোব্যাক্স (মিউপিরোসিন) অয়েন্টমেন্ট এবং ১৫ হাজার ৫০০ প্যাকেট বার্নসিল অয়েন্টমেন্ট প্রদান করেছে।

রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দগ্ধদের চিকিৎসায় অতি প্রয়োজনীয় এই ওষুধগুলো পৌঁছে দেয়া হয়।

এ ধরনের ওষুধ দগ্ধ ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং দ্রুত আরোগ্য সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আহতদের চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থেকে সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছে।

জাতীয় দুর্যোগের মুহূর্তে বেক্সিমকো ফার্মা সবসময় দেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখছে।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন আহত হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট