ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল নবনিযুক্ত হেলপারের

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

রাজধানীর মহাখালীর আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে রফিক (৩৫) নামে এক বাসচালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। আহতরা হলেন রনি (২৫) ও ফিরোজ (৪০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ভাটি বাংলা এক্সপ্রেস’ নামের একটি বাস মহাখালীর আমতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের হেলপার রফিকসহ তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. রনি জানান, মাত্র তিন দিন আগে ওই বাসে হেলপার হিসেবে কাজ শুরু করেছিলেন রফিক। ঢাকায় যাত্রী নামিয়ে শনিবার সকালে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সেই ফেরা আর হলো না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নবনিযুক্ত এক শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী ৭-১০ জুন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

জলবায়ু সুরক্ষায় এখনই পদক্ষেপ: তামাকমুক্ত পরিবেশ গড়ি, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে

তামাকপণ্যে সুনির্দিষ্ট কর ও জর্দা-গুলে আধুনিক কর ব্যবস্থা চালুর দাবি

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল নবনিযুক্ত হেলপারের

Apex Footwear secures triple win for Bangladesh at Retail Asia Awards 2026

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে নামছে ভ্রাম্যমাণ দল, লার্ভা মিললে জরিমানা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম