ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুন ২০২৬, ৫:২৫ বিকাল

Link Copied!

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির মতো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দেশের কোনো শিশুই যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি সফল করতে ডিএনসিসিও সর্বাত্মকভাবে কাজ করছে।

রোববার (২৮ জুন) রাজধানীর বনানীর করাইল এরশাদ মাঠে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সব ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯০৫টি স্থায়ী কেন্দ্র এবং ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী তিন দিন এ কার্যক্রম চলবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা, শহর, পাড়া-মহল্লা ও গ্রামে যেন কোনো শিশুই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও আওতাধীন সব শিশুর কাছে এ সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ডিএনসিসির উদ্যোগে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যেভাবে সফলতা এসেছে, একইভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। তিনি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ডিএনসিসি প্রশাসক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব শিশুদের হাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল তুলে দেন এবং অভিভাবকদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ছাদ, বাগান, আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে। জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমকে আরও সফল করতে নগরবাসীর সহযোগিতা অপরিহার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত