ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভালো ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেলের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ

Link Copied!

মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারিকালে বিভিন্ন জেলায় চালু হওয়া ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটগুলো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেলেও আগামী সপ্তাহ থেকে সেগুলো পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, “মানুষ বাঁচাতে হলে ভালো ডাক্তার তৈরি করতে হবে। এজন্য মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং নিশ্চিত করতে হবে, যেন তারা অতিরিক্ত চাপ ও হতাশা থেকে দূরে থাকতে পারে।”

নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর সর্বোচ্চ আস্থা রাখেন, তাই চিকিৎসকদের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে এবং মেডিকেল এথিকসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাস্থ্য শিক্ষার আধুনিকায়নে সরকার কাজ করছে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পায় এবং একইসঙ্গে অতিরিক্ত চাপ অনুভব না করে। তিনি শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি চালু করা হবে।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান