ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতে ট্যাঙ্কার-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ন্যাশনাল হাইওয়ে-১৬৭-এর ধর্মপুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যান ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে মোট ২১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কর্নাটক থেকে একটি ধর্মীয় স্থানে পূজা দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্যাঙ্কারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি সড়কে ছিটকে পড়ে এবং ট্যাঙ্কারটিও উল্টে যায়।

দুর্ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন নারী, তিন বছর বয়সী একটি শিশুকন্যা এবং দুইজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। গুরুতর অবস্থায় কয়েকজনকে কুর্নুলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সাতজন উন্নত চিকিৎসার জন্য কুর্নুলে চিকিৎসাধীন এবং অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা বা যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট