
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্টেশনে কুলির কাজ করতেন।
বাংলাদেশ রেলওয়ে-এর সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মিজান মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।