ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১১:৫৫ সকাল

Link Copied!

রাজধানীর উত্তরায় বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ মোহাম্মদ।

তিনি জানান, আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে রাত সাড়ে ৩টার দিকে একটি অজ্ঞাত বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র