ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএমইউতে দেশের প্রথম লিভার ও থাইরয়েড ক্যান্সার শনাক্তকরণ মেশিন উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ বিকাল

Link Copied!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) দেশের প্রথম লিভারের চর্বি পরিমাপক এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশনের আয়োজনে কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে ‘বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাসটোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ান্টিফিকেশন উইথ হাই রেজুলিউশন আল্ট্রাসাউন্ড’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মেশিনটি উদ্বোধন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারের চর্বিজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ ও লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

তিনি জানান, মিনডারি কোম্পানির সরবরাহ করা নতুন এই মেশিনের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের জন্য ফ্যাট কোয়ান্টিফিকেশন, লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিংয়ের জন্য ইলাসটোস্ক্যান, সিরোসিস এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ের জন্য শেয়ার ওয়েভ ইলাসটোগ্রাফি ও স্ট্রেইন ইলাসটোগ্রাফি প্রযুক্তি যুক্ত হয়েছে।

এ ছাড়া ৩৩ মেগাহার্টজের আল্ট্রা হাই রেজুলিউশন প্রোব স্থাপনের ফলে ত্বক, চুলের ফলিকল, নখ, সাবকিউটেনিয়াস প্যাথলজি ও লিম্ফ্যাটিক সিস্টেমের বিভিন্ন রোগ আরও নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হবে বলে জানান তিনি।

সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফির ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। আল্ট্রা হাই রেজুলিউশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি ও ফ্যাট কোয়ান্টিফিকেশনের ওপর বক্তব্য রাখেন জোহান্না অং।

অনুষ্ঠানে শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে লিভারে চর্বির পরিমাপ, লিভার ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ভূমিকা নিয়ে প্র্যাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিন্টিগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। এতে নিনমাস ও বিএমইউর চিকিৎসক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। মিনডারি কোম্পানির পক্ষে ম্যানেজার জুয়েল রানা ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম