ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাড্ডায় বাসচাপায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ৩:৩৫ বিকাল

Link Copied!

রাজধানীর বাড্ডার প্রগতি সরণি সড়কে বাসচাপায় তাসনিম জাহান আইরিন (২৪) নামে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ।

নিহত তাসনিম জাহান আইরিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিবিএ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি ওই শিক্ষর্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা