ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

বাংলাদেশে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ । ৩৭ জন

বাংলাদেশের শিশুদের সুরক্ষায় ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা (এমআর) টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এই টিকার মাধ্যমে দেশের পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র UNICEF-এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে। এই উদ্যোগের আওতায় দেশজুড়ে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

মার্কিন দূতাবাস জানায়, এই সহায়তা America First Global Health Strategy-এর অংশ, যার লক্ষ্য বৈশ্বিকভাবে সংক্রামক রোগের বিস্তার রোধ করা। বিদেশে রোগ নিয়ন্ত্রণে রাখা গেলে তা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকেও সুরক্ষিত রাখে এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে।

এদিকে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে Measles সংক্রমণ। গত এক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে প্রায় ২০০ শিশুর মৃত্যুর তথ্য সামনে এসেছে, যা সরকার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও বিস্তৃত টিকাদান কর্মসূচিই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।