ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ৪:৩১ বিকাল

Link Copied!

বরিশালে মালবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরের রূপাতলী এলাকায় বরিশাল–ঝালকাঠী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরের রূপাতলী এলাকার বাসিন্দা মো. জুয়েল (২৮) এবং রুইয়ারপুল এলাকার মো. রাসেল (২৫)। তারা দুজনই এসিআই অ্যানিমেল হেলথের একটি স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিসের কাজ শেষ করে জুয়েল ও রাসেল মোটরসাইকেলে করে নাশতা করতে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঝালকাঠিগামী একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হন।
গুরুতর আহত অবস্থায় জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার ওপর রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও সহকারীকে আটক করার চেষ্টা চলছে।”
Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা