ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালের নতুনহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৬ বিকাল

Link Copied!

বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু–এর ঢালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক কবির (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) একটি বাস সেতু পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী লাবিবা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসলাম পরিবহনের চালক গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপর আটকে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

অবরোধের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি শামিম শেখ বলেন, দুই বাসের চালকের অংশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন চালক নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট