ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরগুনায় অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ সকাল

Link Copied!

বরগুনার বামনা উপজেলায় তিন চাকার অটোরিকশার চাপায় শ্রেষ্ঠা রায় (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়িসহ পালিয়ে গেছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রেষ্ঠা রায় ওই এলাকার দিলীপ রায়ের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে পাওয়া যায়নি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর বাবা সোমবার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। চালক ও অটোরিকশাটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র