ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় পৃথক ট্রেন ও সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৭ বিকাল

Link Copied!

বগুড়া জেলায় শক্রবার রাতে পৃথক ট্রেন ও সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মৃত আশরাফুল ইসলাম(৩৫) রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। এছাড়া আশরাফুল বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফা কামাল।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাই এক পরিচিত বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরের সাতমাথায় তিনি ওষুধ কিনতে যান। রাত ৯টার দিকে ওষুধ কিনে ফেরার পথে শহরের ওয়াপদা রেল গেইট পার হওযার সময় বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় মোটর সাইকেলের পেছনে থাকা ব্যক্তি লাফ দিলে প্রাণে বেঁচে যান।পুলিশ আরো জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপর দিকে বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাত পৌনে নয়টার দিকে গাড়ীদহ ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত আলী শাজাহানপুর উপজেলার চেতুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ওসি রেজাউল করিম জানান ,লিয়াকত আলী শেরপুরে প্রয়োজনীয় কাজ শেষে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী শাহজাহানপুর উপজেলায় বাড়ি ফিরছিল। এসময় গাড়ীদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি বাস থাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা