ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ । ১৫২ জন

বগুড়ায় ঢাকারংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম হোসেন (৪০)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়ক বিভাজনের ওপর উঠে গিয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনায় গুরুতর আহত সেলিমকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।