ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১১:৪৮ সকাল

Link Copied!

ফেনীর সদর উপজেলার শর্শদী এলাকায় ট্রেনে কাটা পড়ে হুজাইফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে শর্শদী এলাকায় গিয়েছিল হুজাইফা। বিকেলে রেললাইন সংলগ্ন এলাকায় খেলাধুলার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় শিশুটি ট্রেনে কাটা পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান জানান, নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা