ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফেনীতে আড়াই লাখ শিশু পাবে ভিটামিন- এ প্লাস প্লাস ক্যাপসুল

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৫, ৩:০২ বিকাল

Link Copied!

ফেনীতে ২ লাখ ৫২ হাজার ৮৯৪ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ মার্চ) সকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, দেশে পটপরিবর্তনের পর ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনটি সব চেয়ে বড় কর্মসূচি। এ কর্মসূচির সঙ্গে দেশের প্রায় প্রতিটি পরিবার সম্পৃক্ত। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনটি সফল করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

ওই দিন ফেনী জেলায় ৭টি স্থায়ী, ১১২৩ টি স্থায়ী ও ৭টি ভ্রাম্যমাণ ক্যাম্পে সর্বমোট ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৫ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে ফেনীর বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা