ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ২:২৪ বিকাল

Link Copied!

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় শহীদ মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মোল্লা সদর উপজেলার রশিদনগর এলাকার আফসার উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মোল্লা মোটরসাইকেলযোগে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কানাইপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র