
ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. হেলাল উদ্দিন। তিনি জানান, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের একজন আরোহী ও সড়কে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছবাহী ট্রাকে থাকা নিহত ব্যক্তি চালক বা হেলপার হতে পারেন। অন্য নিহত ব্যক্তির পরিচয়ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।