ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রায় তিন মাস পর মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৪, ১২:২৭ বিকাল

Link Copied!

প্রায় তিন মাস পর মঙ্গলবার চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে স্টেশনটি মেরামত করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। কিন্তু অন্য দুটি স্টেশনের যন্ত্রপাতি আনা হলে কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতের চূড়ান্ত ব্যয় প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়াবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুই মাস ১৭ দিন পর মিরপুর-১০ মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে। মেরামত করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। এখানে কিছু ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির বদলে অন্য দুটি স্টেশনের অব্যবহৃত যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।’

কিন্তু অন্য দুটি স্টেশনের যন্ত্রপাতি আনা হলে কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতের চূড়ান্ত ব্যয় প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়াবে বলে জানান ফাওজুল কবির খান।

গত জুলাইয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় তিন মাস পর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

উপদেষ্টা বলেন, গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন খুলে দেওয়া হয়।

ফাওজুল কবির খান জানান, মেরামত কাজের জন্য তারা সরকারের কাছে অর্থ চাইবেন না। ব্যয়ের ১৮ কোটি ৮৬ লাখ টাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির তহবিল থেকে দেওয়া হবে।

মঙ্গলবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে মেট্রোরেলের যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা।

পরিদর্শনকালে আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা