ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:৩৩ বিকাল

Link Copied!

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জনের সবাই নিহত হয়েছেন। ঐতিহাসিক নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেরুর পুলিশ জানিয়েছে, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নাজকা লাইনস আকাশপথে দেখতে যাওয়া পর্যটক ছিলেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটির ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যাওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে যাত্রা শুরু করেছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পেরুর নাজকা লাইনস বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থলটি আকাশ থেকে বিশাল আকৃতির জিওগ্লিফ দেখার জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই নাজকা লাইনস পরিদর্শনে অধিকাংশ পর্যটক ছোট বিমান ব্যবহার করেন।

পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

২-৫ দিনের মধ্যে কমতে পারে কাঁচামরিচের দাম: কৃষিমন্ত্রী

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি, কয়েক বিভাগে ভারী বর্ষণের আভাস

বরগুনায় অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি করতে কাজ করছে সরকার

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

ধূমপান করছেন? যেসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য বড় বিনিয়োগ সরকারের

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা