ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পুষ্টিহীনতাই হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ৩:১২ বিকাল

Link Copied!

হামে আক্রান্ত শিশুদের মায়েদের মধ্যে বেশিরভাগই পুষ্টিহীনতায় ভুগছেন, আর এই পুষ্টির ঘাটতিই হামে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৭ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বড় একটি অংশ পুষ্টিহীনতায় ভুগছেন। ফলে শিশুরাও নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি সঠিকভাবে আইসোলেশন ব্যবস্থা না থাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন জটিলতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে এবার হাম পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, “বিদেশে বসে ফ্যাসিস্টরা” স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এছাড়া রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স