ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুন ২০২৬, ২:৪১ বিকাল

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর এলাকার দেবীপুরে আলু বোঝাই একটি ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। বুধবার (১০ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে অতিরিক্ত বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মঠবাড়িয়া–পাথরঘাটা–চরখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পাশেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চলমান থাকায় পুরোনো বেইলি সেতুটিই বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় সেতুর মাঝ বরাবর ভেঙে পড়ে ট্রাকসহ খালে ডুবে যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেতু ভেঙে পড়ায় আঞ্চলিক মহাসড়কের ১২টি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও স্থানীয় যানবাহন সেতুর দুই পাশে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জরুরি রোগী পরিবহনেও দেখা দিয়েছে বড় ধরনের সংকট।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো যানবাহন চলাচল করে। এখন যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে বাধ্য হয়ে খেয়া পারাপার করতে হচ্ছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেইলি সেতুটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু ট্রাকটিতে তার চেয়ে অনেক বেশি ওজনের আলু বোঝাই থাকায় এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী মো. রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেতুটি দ্রুত সংস্কার এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের নির্মাণাধীন পাকা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করে স্থায়ী সমাধান করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত