ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

পাঁচ বছরে ২,৫৯০ শিশু হত্যা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৩, ১১:১৬ সকাল

Link Copied!

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৪ বছর ৯ মাস সময়সীমার মধ্যে ২ হাজার ৫৯০ জন শিশুকে হত্যা করা হয়েছে। শুধু এ বছরই হত্যার শিকার হয়েছে ৪৪৯ জন শিশু। প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, এ-সময়ে সহিংসতার শিকার হয়েছে ৮ হাজার ৮৩২ জন শিশু। ধর্ষণের শিকার হয় ৩ হাজার ৫৯৬ জন ও শারীরিক নির্যাতনের শিকার ৫৮০ জন। এসব ঘটনার বিপরীতে মামলা হয় ৪ হাজার ৬৭৫টি। সাজা পায় মাত্র ২৪ জন অপরাধী। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ১৫-১৯ বছরের মেয়েদের বাল্যবিবাহ বেড়েছে ১০ শতাংশ।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংলাপে এসব তথ্য জানানো হয়। উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, এবছর (২০২৩) ৯৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে ৪৪৯ জন। এছাড়া শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতিত হয়েছে ২৩৯ জন। এছাড়া শিশু ধর্ষণের সংখ্যা ৩৯২ এবং বলাৎকারের শিকার হয় ৬৯ ছেলে শিশু। অনুষ্ঠানে বলা হয়, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ গণমাধ্যম প্রচারিত সংখ্যার ভিত্তিতে সংখ্যা প্রকাশ করা হয়।

চাইল্ড রাইটস কোয়ালিশন (বাংলাদেশের ১০টি শিশু অধিকারভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং নেটওয়ার্কর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফরম)-এর নেতৃবৃন্দ ‘সাংবাদিকদের সঙ্গে সংলাপ : বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক আলোচনায় বসেন। তারা শিশু অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগের সমন্বয় সাধন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে শিশুদের জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন জরুরি বলে মত প্রকাশ করেন।

সংলাপে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল। উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভার্নেন্স-এর পরিচালক আবদুল্লাহ আল মামুন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্বয়ক সাফিয়া সামি প্রমুখ। মূল প্রতিবেদন উপস্থাপনা করেন আসকের সমন্বয়ক তামান্না হক রীতি।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে