ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ দূষণ রোধে চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল তৈরির উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ বিকাল

Link Copied!

ফেলে দেওয়া বর্জ্য থেকে জ্বালানি ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে চাঁদপুরে। পরিবেশ দূষণ রোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে জাপানের সহযোগিতায় এ পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে পৌরসভার বর্জ্যকে জ্বালানি সম্পদে রূপান্তরের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন (জেএসিইএ), টোকিওর সহযোগিতায় পরীক্ষামূলক এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের পর জেলা প্রশাসক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে।

তিনি বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া ও ওকেবো তসিহারু উপস্থিত ছিলেন।

এ ছাড়া চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন এবং কাজল মজুমদার অপু অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

৫ দফায় স্বর্ণের দাম কমল ১২ হাজার টাকা, আজ বাজারে কত?

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সিডনি অপেরা হাউস-পম্পেইসহ বিশ্ব ঐতিহ্য

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’