ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৬, ৩:২৮ বিকাল

Link Copied!

রাজধানীর উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনে পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “বর্তমান সরকার কাজে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় নাগরিক সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, “অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করার ফলে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন। আমরা পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমার বিশ্বাস।” উন্নয়নমূলক কাজে নতুন সংযুক্ত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়ায় তিনি প্রশাসককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স