ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নিউজিল্যান্ডকে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৬, ১২:১৫ বিকাল

Link Copied!

নিউজিল্যান্ডকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মো. আব্দুল বারী।

রোববার (১৮ মে) রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ডেভিড পাইন-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতাও কামনা করেন তিনি।

এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিলর (এগ্রিকালচার) মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত