ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ৪:০২ বিকাল

Link Copied!

নরসিংদীর বেলাব উপজেলায় টমটমের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগলে শাওন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার রাঁধাখালী ব্রিজের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশাল এলাকার ফারুক হোসেন বেস্তীর ছেলে। তিনি পেশায় একজন টমটমচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টমটম নিয়ে বের হওয়ার পর পাটুলী ও বিন্নাবাইদ ইউনিয়নের মধ্যবর্তী রাঁধাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির একটি চাকা খুলে যায়। এতে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র