ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মে ২০২৪, ১১:৫৮ সকাল

Link Copied!

নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৫০) মাস্টার অ্যাক্সেসরিজ লিমিটেডের শ্রমিক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে রাস্তা পারাপার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হয়।

এ সংবাদ মাস্টার অ্যাক্সেসরিজ লিমিটেড ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় বেরিকেট দিলে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় শ্রমিকরা রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পিড বেকারের আশ্বাস দিলে শ্রমিকরা বেরিকেট সরিয়ে নেয়। এবং যানচলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় ৭ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়েছিল। পুলিশ বাসটিকে আটক করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন