ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নতুন ওষুধে কমছে ক্যানসারের টিউমার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৬, ১১:২৪ সকাল

Link Copied!

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার খবর দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তারা দাবি করেছেন, জিআরডব্লিউডি৫৭৬৯ (GRWD5769) নামের একটি পরীক্ষামূলক ওষুধ ক্যানসার কোষের ‘অদৃশ্যতার চাদর’ সরিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করছে। প্রাথমিক পরীক্ষায় ওষুধটি ব্যবহারে বিভিন্ন ধরনের ক্যানসার রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হওয়ার প্রমাণ মিলেছে।

যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও অস্ট্রেলিয়ায় পরিচালিত এক গবেষণায় জরায়ুমুখ, মূত্রথলি, লিভার, অন্ত্র, ফুসফুস এবং মাথা ও গলার ক্যানসারে আক্রান্ত ৮৩ জন রোগীকে GRWD5769-এর সঙ্গে সেমিপ্লিম্যাব (Cemiplimab) নামের ইমিউনোথেরাপি দেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ জনের টিউমারের আকার কমেছে। এর মধ্যে ১৫ জনের ক্ষেত্রে টিউমার অন্তত ৩০ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব রোগী আগে প্রচলিত চিকিৎসা কিংবা ইমিউনোথেরাপিতে সাড়া দেননি।

গবেষকদের মতে, ক্যানসার কোষ ইআরএপি১ (ERAP1) নামের একটি এনজাইমের কার্যক্রম পরিবর্তন করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। নতুন ওষুধটি এই এনজাইমকে বাধাগ্রস্ত করে ক্যানসার কোষকে রোগ প্রতিরোধ ব্যবস্থার কাছে দৃশ্যমান করে তোলে। ফলে টি-সেলগুলো সহজেই ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে।

গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসার সম্মেলন ‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি’ (এএসসিও)-এর বার্ষিক সভায় উপস্থাপন করা হয়।

পরীক্ষায় আরও দেখা গেছে, জরায়ু ক্যানসারের ১৮ শতাংশ, লিভার ক্যানসারের ৩২ শতাংশ, মূত্রথলির ক্যানসারের ৩৬ শতাংশ, মাথা ও গলার ক্যানসারের ৩৮ শতাংশ, অন্ত্রের ক্যানসারের ৫১ শতাংশ এবং ফুসফুস ক্যানসারের ৫৫ শতাংশ রোগীর ক্ষেত্রে অন্তত ছয় মাস রোগের অগ্রগতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে ওষুধটি।

গবেষণার প্রধান গবেষক ও চিকিৎসা অনকোলজিস্ট Fiona Thistlethwaite বলেন, ট্যাবলেট আকারে গ্রহণযোগ্য এই ওষুধের প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। যদিও এটি এখনো ফেজ-১ পর্যায়ের গবেষণা এবং আরও বিস্তৃত পরীক্ষা প্রয়োজন, তবুও নতুন কার্যপদ্ধতির এই ওষুধ ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়াতে সক্ষম হওয়ার শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে।

অক্সফোর্ডভিত্তিক Grey Wolf Therapeutics ওষুধটি তৈরি করেছে। গবেষকদের দাবি, রোগীরা এটি ঘরে বসেই ট্যাবলেট হিসেবে গ্রহণ করতে পারেন এবং এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা। দীর্ঘমেয়াদে ওষুধটির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ পরিসরে আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। তারপরও প্রাথমিক ফলাফল ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত